এবার ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আবারও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে
২৩ এপ্রিল,২০২১
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার নামক একটি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে এ মামলাটি করেন স্বেচ্ছাসেবক লীগের লিটন সরকার নামক এক নেতা। সেই মামলায় অভিযোগ করা হয়, গত ১৪ ই এপ্রিল ফেসবুক পেজে লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর নাকি বিভিন্ন উস্কানীমূলক বক্তব্য দেন। মামলার বাদী স্বেচ্ছাসেবক লীগের এই নেতা লিটন সরকার বলেন, 'গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে ভিপি নুরুল হক নুর সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য উস্কানিমূলক, আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন'
তারই প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা হিসেবে নুরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছি। মামলার আইনজীবি অ্যাডভোকেট মো.হারুনুর রশিদ (সবুজ) সাহেব বলেন, নুরের বিরুদ্ধে মামলা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)২৮ (২)/২৯(১)৩১ (২) ধারায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘নুরের বিরুদ্ধে আমি একটি অভিযোগ পেয়েছি। যেহেতু এই একই অভিযোগে দেশের
বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


No comments